• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ
সিসিপিএ ৫০তম র‍্যাপিড দাবায় ফজলে নুর বাপ্পি চ্যাম্পিয়ন, মালেক রানার্স আপ হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতা রাজু – কারাগারে ৩ আসামি তালাক এর পর ৫ লিটার দুধে গোসল, আলোচনায় পরিমল চন্দ্র দাস কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি

ফটিকছড়ি সরোয়ার আলমগীরের আপিল শুনানি আবারো পিছিয়েছে

সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি প্রতিনিধি / / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে ঘিরে চলমান মামলার আপিল শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে না। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ জানিয়েছেন, পূর্বনির্ধারিত তারিখ থাকলেও আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এক নম্বর বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত না হওয়ায় শুনানি হচ্ছে না।

তিনি বলেন, আদালতে বিষয়টি “মেনশন” করার মাধ্যমে নতুন শুনানির তারিখ নির্ধারণ করা হবে। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণার বিরুদ্ধে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের দায়ের করা লিভ টু আপিল গ্রহণের পর আদালত এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি হাইকোর্ট সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। তবে আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশন তার বিজয়ের গেজেট প্রকাশ করতে পারবে না।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সরোয়ার আলমগীর ৭৬ হাজার ৩৮৫ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। কিন্তু মামলার নিষ্পত্তি না হওয়ায় এখনো তার ফলাফল আনুষ্ঠানিকভাবে গেজেটভুক্ত হয়নি, ফলে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণও অনিশ্চয়তায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category