• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে টায়ার ফেটে রাস্তা ছেড়ে খাদে পড়লো যাত্রীবাহী বাস কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তিনির্ভর রূপান্তর শুরু সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সাগরিকায় মেঘ-বৃষ্টির দাপট, শুরু হতে দেরি দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা, গৃহশিক্ষকের ফাঁসির আদেশ ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা লুট হওয়া এক রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করেছেন র‍্যাব-১১

নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা লুট হওয়া এক রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করেছেন র‍্যাব-১১

দীপা আক্তার, স্টাফ রিপোর্টার | / ৪৬ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে জুলাই গণঅভ্যুত্থানে দুষ্কৃতকারী কর্তৃক থানা হতে লুট হওয়া একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-( ১১ ) সদর কোম্পানি এর আভিযানিক দল অদ্য ( ২৯ এপ্রিল ) অনুমান রাত ০১.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনি এলাকা হতে জুলাই গণঅভ্যুত্থানে থানা হতে লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

ঘটনা পর্যালোচনায় জানা যায়, র‍্যাব-( ১১ ) সদর কোম্পানি এর রাত্রীকালীন টহল টিম ( ২৯ এপ্রিল ) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের দেয়ালের পাশে ঝোপঝাড়ের মধ্যে কসটেপে মোড়ানো অস্ত্র সাদৃশ্য সন্দেহজনক বস্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীর নিয়ম পালন পূর্বক (২৯ এপ্রিল) রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে কসটেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে এবং পরবর্তীতে পেঁচানো কসটেপ খুললে থানা হতে লুট হওয়া একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল ও ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ পেয়ে জব্দতালিকা মূলে জব্দ করা হয় । উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category