• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ জ্বালানি সংকটে ১০০ ফ্লাইট বন্ধ করছে ভারত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ, আমাদের তেল রপ্তানি অব্যাহত: ইরান আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা ইসরাফিলের পোস্ট দেশে জাতীয় ন্যূনতম মজুরি থাকলেও এখনো মানসম্মত কাঠামো প্রতিষ্ঠিত হয়নি: রিজভী দেশ গড়তে শ্রমিকদের খাতায় নিজের ও মন্ত্রীদের নাম লেখাতে চান প্রধানমন্ত্রী

প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, সামরিক শক্তি বৃদ্ধির বার্তা

অনলাইন ডেস্ক/ / ২০ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

বিশ্ব যখন যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যস্ত, সেই সময় নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বিমানবাহী রণতরি নির্মাণে দ্রুত অগ্রসর হচ্ছে তুরস্ক। দেশটির নৌবাহিনী জানিয়েছে, ‘মুগেম’ নামের এই বিশাল যুদ্ধজাহাজের নির্মাণ আগামী বছরের শেষ নাগাদ শেষ হতে পারে।

প্রায় ৬০ হাজার টন ধারণক্ষমতা ও ২৮৫ মিটার দৈর্ঘ্যের এই রণতরিটি তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হবে। এতে প্রায় ৬০টি যুদ্ধবিমান বহনের সক্ষমতা থাকবে এবং স্বল্প দূরত্বে উড্ডয়নের সুবিধাসহ আধুনিক প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

তুরস্কের নৌবাহিনীর প্রধান এরকুমেন্ত তাতলোইগুর মতে, এই প্রকল্প দেশটির সামরিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ। ২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের উপস্থিতিতে এর নির্মাণকাজ শুরু হয়।

বিশ্লেষকদের ধারণা, ইসরাইল, গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্ক তাদের নৌ ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চাইছে। ইতোমধ্যে দেশটি ড্রোন, আকাশ প্রতিরক্ষা ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পেও জোর দিয়েছে।

এই রণতরিতে মানববিহীন যুদ্ধবিমান ‘কিজিলেলমা’, ‘হুরজেট’ এবং সম্ভাব্য ‘কান’ ফাইটারের নৌ সংস্করণ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এআই-নিয়ন্ত্রিত বায়রাকতার টিবি৩ ড্রোনও মোতায়েনের কথা বিবেচনা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প তুরস্কের আন্তর্জাতিক সামরিক অবস্থান আরও শক্তিশালী করবে, তবে একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনাও বাড়াতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category