• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ সম্মিলিত সাংবাদিকদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস -২০২৬ পালিত

নিজস্ব প্রতিবেদক | / ৬৫ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

আজ ৩ রা মে-২০২৬ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে সারা’বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছে।

সে আলোকে চট্টগ্রাম মহানগরীর” বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ” পেশাজীবী সম্মিলিত সাংবাদিকরা রোববার সন্ধ্যায় বিএন মিডিয়া এজেন্সি মিলনায়তনে সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা’র সভাপতিত্বে এক মুক্ত আলোচনা সভা ও চা চক্রের আয়োজন করা হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম মোসলেহ উদ্দিন বাহার, জাতীয় দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি ও সিনিয়র রিপোর্টার মোঃ রিয়াজ উদ্দিন, অনলাইন নিউজ পোর্টাল খবর ২৪. কমের প্রধান প্রতিবেদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, পেশাজীবী পরিষদের সদস্য ও সংগঠক মুহাম্মদ মিজানুর রহমান, পেশাজীবী সংগঠনের সদস্য মোঃ মোরশেদ আলম,মানব সময় পত্রিকার রিপোর্টার মোঃ কামাল উদ্দিন, বিজয় সংবাদের সাংবাদিক শেখ আহমদ শাকিল,সিএনএন বাংলা ২৪ ডটকম মহানগর প্রতিনিধি মোঃ খলিলুর রহমান হাওলাদার,প্রাচিকসের সাবেক অর্থ সম্পাদক ও পেশাজীবী পরিষদের প্রবীণ সদস্য ডাঃ উদয়ন কান্তি মিত্র, শিক্ষক পরিষদের সদস্য আব্দুল হামিদ, হাফেজ আবদুস সবুর এবং ছাত্র পরিষদের সদস্য মোঃ শাহীনুর ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,বিশ্ব ব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতার হস্তক্ষেপে প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো। এছাড়া মুক্ত গণমাধ্যম জোর পূর্বক মতামত হরণ ও গণতান্ত্রিক স্বাধীন সাংবাদিকতার বল প্রয়োগ বা বাঁধা দানকারীদের আইনীভাবে মুখাবেলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান জানানো হয়েছে।

পরিশেষে একটি চা চক্রের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক ও মুক্ত গণমাধ্যম দিবস পালনের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category