• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

মাশরাফির পুরো ক্যারিয়ার শহীদদের দুই ফোঁটা রক্তের কাছে নস্যি: রিফাত রশিদ

অনলাইন ডেস্ক/ / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও পতিত আওয়ামী লীগ সরকারের এমপি মাশরাফি বিন মর্তুজার পুরো ক্যারিয়ার শহীদদের দুই ফোঁটা রক্তের কাছে নস্যি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা রিফাত রশিদ।

আজ বৃহস্পতিবার (১৪ মে) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

রিফাত রশিদ তার ফেসবুকে লেখেন, ‘ম্যাচ ফিক্সিং বোঝো, কিন্তু ইলেকশন ফিক্সিং বোঝো না মাশরাফি? ভোট চুরি, ব্যাংক চুরি বোঝো না তুমি? আয়নাঘর বোঝো না, জুলাইয়ের শহীদ বোঝো না? মস্করা করো?

তিনি লেখেন, ইমোশনাল আলাপ না দিয়ে মাফ চান মাশরাফি, প্রেস কনফারেন্স করে বলেন যে আপনি জানান আপনি রাজসাক্ষী হবেন। আওয়ামী লীগ এর খারাপ অংশ তুলে ধরবেন। এইটা হইলো এদেশের মানুষের মনে আপনার জায়গা পাওয়ার একমাত্র পদ্ধতি।

রিফাত রশিদ আরও লেখেন, এইবাদে আবেগ বেচতে আসলে জনগণ জুতাপেটা করবে, আওয়ামী লীগ এর এজেন্ট হিসেবেই দেখবে। একটা কথা মনে রাখবেন, আপনার মতো মাশরাফির পুরো ক্যারিয়ার শহীদের দুই ফোঁটা রক্তের কাছে নস্যি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category