• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেপ্তার হয়নি সাংবাদিক এর পিতা হত্যা মামলার অভিযুক্তরা

কুমিল্লা জেলা প্রতিনিধি | / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেপ্তার হয়নি সাংবাদিক এর পিতা হত্যা মামলার অভিযুক্তরা। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় সচেতন মহল। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
নিহত রুহুল আমিন এর ছেলে সাংবাদিক রফিক জানান, গত ২০ এপ্রিল পূর্বপরিকল্পিতভাবে মানসিক ও শারিরীক হেনস্থার মাধ্যমে তার পিতাকে হত্যা করা হয়। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত মামলার মূল আসামিদের আটক করতে পারেনি পুলিশ। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

আসামিরা হলো সদর দক্ষিণ উপজেলার ৩নং গলিয়ারা দক্ষিন ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত: কাজী সুরুজ মিয়ার ছেলে (ফিরিঙ্গির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের) শিক্ষক আব্দুর সাত্তার মাষ্টার ও মৃত:কাজী আলী আকবরের ছেলে ( পিপুলিয়া কলেজের শিক্ষক) কাজী বিল্লাল হোসেন (খোকন)।

সাংবাদিক রফিক অভিযোগ করে বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ এতদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা ন্যায়বিচার চাই। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহতের স্বজনরা জানান, পরিবারের সদস্যরা এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি। বিচারহীনতার আশঙ্কায় তারা উদ্বিগ্ন। স্থানীয় বাসিন্দারা বলেন, একটি হত্যা মামলার আসামিরা দীর্ঘ সময় ধরে গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে।

আসামি আব্দুর সাত্তার মাষ্টার এর সম্পর্কে জানতে চাইলে সদর দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম ইকবাল বলেন, আব্দুস সাত্তার মাস্টারের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে আমি জানতে পেরেছি। এই শিক্ষক কোন ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছে স্কুলে, আমার উপজেলা সহকারি শিক্ষা অফিসার স্কুল পরিদর্শন করে হাজিরা খাতায় লাল কালি দিয়ে অনুপস্থিত দেখানো হয়েছে।কোন প্রকার ছুটি ছাড়া স্কুলে অনুপস্থিত থাকায় আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম। জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

নিহতের পরিবার সরকারের নিকট এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category