• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

মালদ্বীপে সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোটেল বিরিয়ানি মহলের শুভ উদ্বোধন

মোঃ আল আমিন, নিজস্ব প্রতিবেদক । / ৬৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

চারদিকে থই থই লোনা পানির মধ্যে ভারত মহাসাগরে বেসে উঠা বালি-কণায়, সৌন্দর্য আর সবুজতায় গড়ে উঠেছে মালদ্বীপ। ছোট্ট এই দেশটিতে পর্যটক ভিড়ের পাশাপাশি রয়েছে প্রায় এক লক্ষ বিশ হাজার প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান,এবং হোটেল রেস্তোরাঁ।

নীল সাগরের গর্জন শুনতে আশা অনেক বাংলাদেশী পর্যটক মালদ্বীপে সন্ধান করে মানসম্মত বাংলাদেশি রেস্টুরেন্ট। প্রবাসে ও বাঙালি সংস্কৃতি ও বাংলাদেশি খাবারের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে গতকাল বৃহস্পতিবার রাত নয়টার মালদ্বীপে রাজধানী মালের দিলবার মাগু এলিট মেডিক্যাল সংলগ্নে ফিতাকাটা দোয়া ও মোনাজাতের মাধ্যমে সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীদের পরিচিত মুখ মোঃ হাসানের পরিচালিত এ বিরিয়ানি হলের শুভ উদ্বোধন করা হয়।

বিরিয়ানি মহলের স্বত্বাধিকারী মালদ্বীপের নাগরিক মোঃ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহ সভাপতি মোক্তার হোসেন সহ সভাপতি মোঃ ফারুক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম প্রবাসী অধিকারের মোঃ দুলাল আল মাইজভান্ডারি ও ব্যবসায়ী হারুন মিয়া প্রমুখ।

উদ্বোধন লগ্নে বিরিয়ানি মহলের স্বত্বাধিকারী ও পরিচালকের পক্ষে প্রবাসী ব্যবসায়ী ও যুবদল নেতা আঃ মান্নান বলেন, বাংলাদেশ থেকে আসা পর্যটক ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে বাংলা খাবারের ঐতিহ্য ধরে রাখতেই আমার বন্ধুর এই ক্ষুদ্র প্রচেষ্টা, আশা করি সকলের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যেতে পারবো।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ আল আমীন। দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানে মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ কামাল হোসেন যুবদল নেতা মোঃ মনির হোসেন মোঃ ইলিয়াস মোঃ পিয়াস সহ মালদ্বীপ বি এন পি যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অসংখ্য ব্যবসায়ী ও প্রবাসী পেশাজীবী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। পরিশেষে উপস্থিত সকলকে নৈশভোজের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category