• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, নিজস্ব প্রতিবেদক / / ৫৬ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

মালদ্বীপে বাংলাদেশী পণ্যর বিশাল সমাহার ঢাকা ট্রেডার্স ও রানী গুড়া মসল্লার সৌজন্যে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ঈদ সংগীত সন্ধ্যা। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্স-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে একত্রিত হন শতাধিক প্রবাসী বাংলাদেশি।অনুষ্ঠানে মালদ্বীপের নীল দরিয়া শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি তরুণদের পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। গান, আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

মালদ্বীপস্থ ঢাকা ট্রেডার্সের পরিচালক মোঃ বাবুল হোসেন বলেন, পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করে। একই সঙ্গে প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও কিছুটা আনন্দ ও স্বস্তির মুহূর্ত এনে দেয়।

আয়োজকরা জানান, ঢাকা ট্রেডার্স-এর কর্ণধার বাবুল হোসেন-এর সহযোগিতায় ঈদ সংগীত সন্ধ্যাটি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান তারা।

অনুষ্ঠান শেষে নীল দরিয়া শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টা সাবুর তালুকদার আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে ঈদের আনন্দ, সংস্কৃতি ও প্রবাস জীবনের অনুভূতি একসূত্রে গাঁথা হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category