• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

কুমিল্লায় সাংবাদিককে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ, পুলিশের দাবি গুজব প্রচার

নিজস্ব প্রতিবেদক | / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

কুমিল্লায় সাংবাদিক আনোয়ার হোসেন পারভেজকে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা বাসায় ঢুকে তাঁকে মারধর করেন, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ডিভাইস সহ তাঁকে নিয়ে যান। তবে পুলিশ বলছে, গুজব ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আনোয়ার হোসেন পারভেজ সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। ঘটনাটি গত ০৪/০৬/২০২৬ মে ভোররাতে ঘটে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবারের অভিযোগ, কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ডিবি পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন। তাঁরা কোনো লিখিত নোটিশ বা গ্রেপ্তারের কারণ না জানিয়েই পারভেজকে নিয়ে যান। এ সময় বাসার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন ও সাংবাদিকের মায়ের মোবাইল সহ মোট ৫টি মোবালই, ল্যাফটফ সহ সকল আইটি ডিভাইস নিয়ে যায় এছাড়াও তার ব্যবহৃত মটর সাইকেল সহ  ঘরে থাকা অসংখ্য মালামাল ভাঙ্গচুর করে নষ্ট করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পারভেজের বড় ভাই ফারুক বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে শব্দ শুনে বাইরে এসে দেখি কয়েকজন ব্যক্তি দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। গেট তখন তালাবদ্ধ ছিল। পরিচয় জানতে চাইলে তাঁরা ডিবি পুলিশের পোশাক দেখান মাত্র দু”জন বাকি প্রায় ৩০ থেকে ৩৫ জন সিভিলে ছিলেন।

পরে আমার ভাইয়ের কক্ষে ঢুকে তাঁকে মারধর করেন এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন ও ডিবি ডিভাইসটি খোলে নিয়ে যায়। আমি প্রতিবাদ করলে আমাকেও মারধর করর সরে যেতে বলা হয়। পরে বাইরে থেকে একটি কক্ষে দরজাও বন্ধ করে দেওয়া হয়। কেন ধরা হয়েছে এ বিষয়েও কোন কিছুই জানা যায়নি।

ঘটনার পরদিন সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন বিভিন্ন গণমাধ্যমকর্মী। তাঁদের অভিযোগ, সাংবাদিকদের কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। সাংবাদিক ইউনিয়ন কুমিল্লার সভাপতি শাহিন মির্জা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু একজন সাংবাদিককে এভাবে মারধর ও বাসায় অভিযান পরিচালনার বিষয়টি প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা দ্রুত তার মুক্তি চাই। যে সকল ডিবির সদস্যরা মারধর ও ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন।

এ বিষয়ে দীর্ঘ সময় কোনো বক্তব্য না পাওয়া গেলেও রাত সাতটার দিকে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। তিনি বলেন, পুলিশ সুপারকে কুমিল্লা থেকে প্রত্যাহার করা হয়েছে এমন ‘গুজব ও বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে দু”জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন আনোয়ার হোসেন পারভেজ। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং তাঁকে সহ তার বড় ভাইকে মারধর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category