• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

অনলাইন ডেস্ক | / ২১ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

দীর্ঘদিনের উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠককে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাব্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রোববার (২১ জুন) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় বলেছে, চলমান আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী চুক্তিতে পৌঁছানোর আশা করা হচ্ছে। সম্ভাব্য এ চুক্তিতে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকে উল্লিখিত সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

বৈঠকের আগে সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সঙ্গে পৃথক বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৈঠকের একটি ছবি প্রকাশ করেন তিনি।

বৈঠক শেষে ইগনাজিও ক্যাসিস বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও সুইজারল্যান্ড ও ইরানের মধ্যে একটি বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ক মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category