• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ব্রাজিলপ্রেমী পলাশের জন্য আর্জেন্টিনা ভক্তের উপহার

অনলাইন ডেস্ক | / ৭২ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

ফুটবলে নির্মাতা ও অভিনেতা জিয়াউল হক পলাশের প্রিয় দেশ ব্রাজিল। কিংবদন্তি পেলের ঐতিহ্য ধরে রেখে নান্দনিক ফুটবল উপহার দিয়ে যাওয়া এ দলটির একনিষ্ঠ সমর্থক তিনি। এবারের বিশ্বকাপেও তাই সরব রয়েছেন হলুদ জার্সির পক্ষে।

সেই পলাশের ঠিকানায় এলো ব্যতিক্তম এক উপহার। তাও আবার আর্জেন্টিনা ভক্তের কাছ থেকে! মঙ্গলবার বিকালে ফেসবুকে বিষয়টি পলাশ নিজেই সামনে এনেছেন। পলাশের পোস্ট করা ছবিতে দেখা গেল, ওই ভক্ত তার জন্য পাঠিয়েছেন আম। আর প্রতিটি আমে লাগানো রয়েছে ব্রাজিলের পতাকার স্টিকার।

বিষয়টি নিয়ে পলাশ বলেন, ‘এটাই ফুটবলের সৌন্দর্য। যে মানুষটা আমাকে ব্রাজিলের ষ্টিকার লাগিয়ে সুদুর নওগাঁ থেকে আমগুলো পাঠিয়েছে, সেই মানুষটা নিজেই একজন আর্জেন্টাইন ফ্যান। আমার অভিনয়, আমার কাজগুলো তার ভালোলাগে। ভালোবেসে তাই পাঠিয়েছে। চিঠিও দিয়েছে সাথে। দল মতের উর্ধ্বে গিয়ে আমরা দিনশেষে মানুষ। বাংলাদেশের মানুষ। মানুষটা তা প্রমাণ করলো।’

আমের সঙ্গে পাঠানো চিঠিতে মিশকাত জারির ইসলাম নামের ওই ভক্ত লিখেছেন, ‘আমি আপনার অনেক বড় একজন ভক্ত। পর্দায় আপনার অভিনয় দেখে যতটা হাসি, তার চেয়ে বেশি মুগ্ধ হই আপনার পরিশ্রম আর স্বাভাবিক ব্যক্তিত্ব দেখে। কাবিলা চরিত্রের মাধ্যমে আপনি অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমগুলোতে ব্রাজিলের স্টিকার দেখে নিশ্চয়ই হাসবেন। আপনার ব্রাজিল-প্রেমের কথা জেনেই লাগিয়েছি। যদিও আমি একজন আর্জেন্টাইন ফ্যান। মাঠে আমরা প্রতিপক্ষ। কিন্তু আপনার অভিনয়ের ভক্ত হিসেবে আমি আপনার দলে।’

প্রসঙ্গত, পলাশ বর্তমানে কাজ করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে। এর আগামী চ্যাপ্টারে দেখানো হবে ফুটবল ম্যাচ। তাতে ব্রাজিল-আর্জেন্টিনার হয়ে লড়বেন ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রের অভিনয়শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category