• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

এক নাটকে তিন কিংবদন্তি

অনলাইন ডেস্ক | / ৬৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর—দেশের অভিনয় অঙ্গনের তিন কিংবদন্তি শিল্পী। তবে একসঙ্গে কখনো পর্দায় দেখা মেলেনি তাদের।

যদিও আবুল হায়াতের নির্দেশনায় ‘শেষ পত্র’ নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান ও ডলি, তবে সেখানে আবার অভিনেতা নিজেই ছিলেন না পর্দায়।

এবার তারা তিনজনই পর্দায়, একসঙ্গে। নাটকের নাম ‘দাদি ভয়ংকর’। রচনা ও পরিচালনায় রাহাত কবির। প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক-নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে নাটকটির গল্প। এরই মধ্যে সম্পন্ন হয়েছে শুটিং।

নির্মাতা জানান, ইন্টারনেটের ভালো দিক যেমন আছে, তেমনি আছে খারাপ দিকও। আমরা চাইলে ভালো দিকটা ব্যবহার করতে পারি আবার খারাপ দিকটাও ব্যবহার করতে পারি। নাটকে ভালো খারাপ দুটো দিকই দেখানো হয়েছে। কিন্তু ভালো দিকের প্রতি উৎসাহিত করা হয়েছে গল্পে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে আবুল হায়াত বলেন, ‘ভীষণ ভালো লেগেছে নাটকটিতে কাজ করে। কারণ, সিনিয়র কয়েকজন শিল্পীকে এক করে নাটক নির্মাণ করা খুব কঠিন একটি কাজ। নির্মাতা সেটা করতে পেরেছেন।’

দিলারা জামানের মতে, “প্রযুক্তি আমাদের যতোটা স্বচ্ছন্দ দিচ্ছে ঠিক ততোটা বিপদও ডেকে আনছে। সেই ব্যাপারে মূলত নাটকের মধ্য দিয়ে সবাইকে সাবধান করে দেওয়া। খুব ভালো লেগেছে একসঙ্গে একই নাটকে অভিনয় করে। আমার তো বারবার সেই ‘শেষ পত্র’-এর দিনগুলোর কথা মনে পড়ছিলো।”

ডলি জহুর বলেন, ‘অনেক বছর আগে আবুল হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম, তারমধ্যে শর্মিলী আপা আমাদের মাঝে নেই। আসলে দিলারা আপা, হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করাটা যে কতো ভালোলাগার বিষয়, তা ভাষায় প্রকাশের নয়।’

তিন কিংবদন্তির সঙ্গে এ নাটকে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category