• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

মির্জাপুরে নতুন লড়াই, প্রকাশ্যে টিজার

অনলাইন ডেস্ক | / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

উপমহাদেশে ওয়েব সিরিজের উত্থানে অন্যতম ভূমিকা রেখেছে ‘মির্জাপুর’। ২০১৮ সালে শুরু হয়ে সিরিজটির তিনটি সিজন এসেছে, পেয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। স্থানীয় পর্যায়ে গ্যাংস্টার, ক্ষমতার লড়াইয়ের গল্পে নির্মিত সিরিজটি থেকে এবার হয়েছে চলচ্চিত্র ‘মির্জাপুর দ্য মুভি’।

বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম টিজার। ২ মিনিট ২২ সেকেন্ডের ওই ঝলকে ‘মির্জাপুর’-এর আলোচিত চরিত্রদের দেখা গেছে। সঙ্গে দেখা দিয়েছেন নতুন অভিনেতারাও।

টিজার থেকে আঁচ করা যায়, এবার আর কালিন ভাইয়ার (পঙ্কজ ত্রিপাঠী) গদি দখল নয়, বরং নিজেরাই এক সাম্রাজ্য গড়তে চায় গুড্ডু (আলি ফজল) ও বাবলু (জিতেন্দ্র কুমার)। অন্যদিকে সিরিজে মুন্না ভাইয়ার (দিব্যেন্দু শর্মা) মৃত্যু হলেও ছবিতে সে ফিরেছে, সেই চেনা ভঙ্গিতে।

এবার ‘মির্জাপুর’-এ নতুন চমক হিসেবে আছেন জিতেন্দ্র। বাবলু চরিত্রে সিরিজে ছিলেন বিক্রান্ত ম্যাসি। তিনি সরে যাওয়ায় চলচ্চিত্রে চরিত্রটি করলেন ‘পঞ্চায়েত’ তারকা। এছাড়া আরেক নতুন চমক রবি কিষাণ।

রহস্যময় কিন্তু প্রভাবশালী এক চরিত্রে দেখা যাবে তাকে। অভিনেত্রী সোনাল চৌহানও আছেন বিশেষ চরিত্রে। বড় পর্দায় ‘মির্জাপুর’বাসীর লড়াই দেখতে দর্শকও উদগ্রিব হয়ে আছে।

গুরমিত সিং নির্মিত ‘মির্জাপুর’ ছবিটি মুক্তি পাবে ৪ সেপ্টেম্বর। ছবিতে আরো অভিনয় করেছেন রসিকা দুগাল, অভিষেক ব্যানার্জি, মোহিত মালিক, শিবা চাড্ডা, শ্বেতা ত্রিপাঠী, শ্রিয়া পিলগাওকারসহ অনেকে। প্রযোজনায় ফারহান আখতারের প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category