• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মামলার আসামিকে মসজিদে ইমাম নিয়োগে অনিয়মের অভিযোগে মুসল্লি ও এলাকাবাসীর মানববন্ধন

বিশেষ প্রতিনিধি / ৫৪ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দর ডক শ্রমিক আবাসিক এলাকার জামে মসজিদে দুই মামলার আসামি মাহমুদ হাসানকে অনিয়মের মাধ্যমে ইমাম হিসেবে নিয়োগের প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লি ও এলাকাবাসী।
আজ ‎শনিবার (২৭ জুন) দুপুরে ডক শ্রমিক মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

কর্মসূচিতে শত শত মুসল্লি ও স্থানীয় বাসিন্দা অংশ গ্রহণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিতর্কিত কোন ব্যক্তি কে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ কিংবা ইমাম হিসেবে দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকতে বিশেষ ভাবে অনুরোধ জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, মাহমুদ হাসান নামের জৈনক ব্যক্তির নিয়োগ বাতিল করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একজন ইমাম নিয়োগের দাবি জানান তারা।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদের মুসল্লি জি এম জসিম, মানবাধিকার সংগঠক মো:নাসির উদ্দিন মোল্লা, মো: ইলিয়াস, রাজু, সোহাগসহ আরও অনেকে।

‎বক্তারা বলেন, মাহমুদ হাসান দুটি ফৌজদারি মামলার আসামি রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ রয়েছে এবং বিভিন্ন সময় অপরাধসংক্রান্ত অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলেও তারা দাবি করেন। এমন একজন ব্যক্তিকে মসজিদের ইমামের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হলে মুসল্লিদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

‎মানববন্ধনে উপস্থিত মুসল্লিরা আরও বলেন, ইমাম নিয়োগের ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও ব্যক্তিগত ভাবমূর্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তাই স্বচ্ছ ও নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনকারীরা বলেছেন, অতি শীঘ্রই পঞ্চায়েত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এই সমস্যা সমাধানের জন্য বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঠিক ও নির্ভুল ভাবে সিদ্ধান্ত গ্রহণের বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category