• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শান্তির বার্তায় যুগ থেকে যুগান্তরে ছড়িয়ে পড়ুক, দেবী দূর্গার এবারের বাণী পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবিদ্বারে এনসিপির কমিটি নিয়ে বিতর্ক: আন্দোলনের বিপক্ষে থাকা ছাত্রলীগ নেতা শুভ সিনিয়র যুগ্ম সচিব কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপি পেলে ব্রিফ করবে সরকার ইউপি নির্বাচনে সেনা মোতায়েন নয়, পরিস্থিতি জটিল হলে সিদ্ধান্ত পরিবর্তন: ইসি মাছউদ জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের, চুক্তি সই ‘ককরোচ জনতা পার্টি’ দমনে ‘লাল হিট জনতা পার্টি’ প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন যেভাবে করবেন

ইতালিতে পিএইচডির সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহীদের জন্য ইতালির ইউনিভার্সিটি অব ফ্লোরেন্সে ফুল-ফান্ডেড পিএইচডির সুযোগ এসেছে।

২০২৬ সালের পেগাসো পিএইচডি স্কলারশিপের আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তিন বছর মেয়াদি পিএইচডি করার সুযোগ পাবেন। আর এতে করে শিক্ষার্থীরা বছরে ১৬ হাজার ২৪৩ ইউরো  বৃত্তি দেয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকার সমান।

বিশ্ববিদ্যালয়ের ৪২তম পিএইচডি ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে এ স্কলারশিপ দেয়া হবে। এর অর্থায়ন করছে ইতালির রিজিওনে তাসকানা, ইউরোপীয় সামাজিক তহবিলএবং জিওভানিসি প্রকল্প। কর্মসূচিটির লক্ষ্য তরুণ গবেষকদের উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে ১ নভেম্বর ২০২৬। যাদের মাস্টার্স ডিগ্রি রয়েছে বা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে, তারা আবেদন করতে পারবেন।

যেসব সুবিধা মিলবে

*বছরে ১৬ হাজার ২৪৩ ইউরো বৃত্তি
*বিদেশে অনুমোদিত গবেষণায় অংশ নিলে বৃত্তির পরিমাণ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি।
*গবেষণা কার্যক্রমের জন্য বৃত্তির অন্তত ১০ শতাংশ ব্যয়ের সুযোগ।
*আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইতালিতে যাওয়ার প্রাথমিক ব্যয়ের জন্য সর্বোচ্চ ৫ হাজার ইউরো এককালীন সহায়তা।
*গবেষণা দক্ষতা ও সফট স্কিল উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেয়ার সুযোগ।
*ভিসা, নথি সত্যায়ন, অনুবাদ, বাসাভাড়ার জামানত ও বিমানভাড়াসহ স্থানান্তর ব্যয়ে সহায়তা।

আবেদনে যা লাগবে

*পূরণ করা আবেদনপত্র
*ডিগ্রি সনদ
*শিক্ষাজীবনের ট্রান্সক্রিপ্ট
*বৈধ পাসপোর্ট
*হালনাগাদ সিভি বা রেজ্যুমে
*পাসপোর্ট সাইজের ছবি
*প্রয়োজনীয় অন্যান্য সহায়ক নথি

যেভাবে আবেদন

আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে। নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। আবেদন করতে ৩০ ইউরো (অফেরতযোগ্য) আবেদন ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category