• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে নতুন শর্ত, গ্রিন কার্ড পেতে দিতে হবে জামানত

অনলাইন ডেস্ক / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে আবেদনকারীদের জন্য নতুন আর্থিক শর্ত আরোপের বিষয়টি বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রস্তাব অনুযায়ী, গ্রিন কার্ডের আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত আগাম জামানত নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিদেশ থেকে স্থায়ী অভিবাসী ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে এ ধরনের জামানত ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, জামানতের পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দিতে হবে। পরবর্তীতে তারা দেশটির নাগরিকত্ব অর্জন করলে ওই অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকতে পারে। তবে নাগরিকত্ব পেতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই জামানত ব্যবস্থা এক ধরনের আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করবে। কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের খরচ বহনে ব্যর্থ হলে সরকারের ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সে লক্ষ্যেই এ পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই নীতি চালু করা হতে পারে। তবে এখনো এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

১ লাখ ডলারের মতো বড় অঙ্কের জামানত বিশেষ করে স্বল্প ও নিম্ন আয়ের দেশের আবেদনকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category