• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

অসুস্থ প্রবাসী বাংলাদেশির নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশ হাইকমিশনের মানবিক সহায়তা

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি / ৬৯ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের মানবিক অঙ্গীকারের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশ সরকারের প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মানবিক সহায়তা প্রদানের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক অসুস্থ প্রবাসী বাংলাদেশির নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৪৫)-এর হাতে দেশে ফেরার বিমান টিকিট তুলে দেন, যাতে তিনি বাংলাদেশে ফিরে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেন।

জানা গেছে, মো. নজরুল ইসলাম সম্প্রতি ডায়াবেটিসজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা ও মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ হাইকমিশন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করে।

উল্লেখ্য, বিমান টিকিটের সম্পূর্ণ ব্যয় বহন করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল থেকে। সংকটাপন্ন প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকারের অব্যাহত মানবিক সহায়তার এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

এ সময় বাংলাদেশ হাইকমিশনের তৃতীয় সচিব ও হেড অব চ্যান্সারি সৈয়দ আমজাদ আলী এবং পার্সোনাল অফিসার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন,

“বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের জাতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। জীবিকার সন্ধানে প্রবাসে অবস্থানরত আমাদের প্রবাসীরা নিজেদের পরিবার ও দেশের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। তাদের কেউ অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্য কোনো মানবিক সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, মানবিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, মর্যাদা, চিকিৎসা সহায়তা, আইনগত সহায়তা এবং প্রয়োজনে নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে।”

 

মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে অব্যাহত সহায়তা ও নীতিগত সমর্থনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকারের প্রবাসীবান্ধব বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ এবং দেশের প্রতি গভীর বিশ্বাস আরও সুদৃঢ় করেছে।

তিনি আরও উল্লেখ করেন, মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশ সরকার, মালদ্বীপ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নিয়োগকর্তা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের অধিকার, কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category