• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

যদি হাসিনার পতন না হতো আমাদের অনেকের ফাঁসি হয়ে যেত: রিজভী

অনলাইন ডেস্ক / ৬৬ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যদি হাসিনার পতন না হতো এবং এই আন্দোলন যদি ব্যর্থ হতো আমাদের অনেকের ফাঁসি হয়ে যেত।

আজ সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

৫ আগস্ট নিয়ে রুহুল কবির রিজভী বলেন, মনে হলো মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলাম। আমরা জেলখানাতেই আছি, কিন্তু মুক্তির যে স্বাদ আনন্দ সেদিন আমরা উপভোগ করেছি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, রাজনৈতিক সংস্কৃতির উন্নত হতে হবে। সেটি না হলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরের মধ্যেই আমাদের থাকতে হবে। শেখ হাসিনা সকাল সন্ধ্যা গালাগালি করতেন। দেশের তার বিরোধী রাজনৈতিক পক্ষকে নোংরা ভাষায় গালাগালি করতেন। স্টেজের মধ্যে দেশনেত্রী বেগম জিয়া সম্পর্কে বাজে মন্তব্য করতেন। জিয়াউর রহমান সম্পর্কে আজেবাজে কথা বলতেন এবং উনার যে ছেলে গুণধর ছেলে সজীব ওয়াজেদ জয় সে তুই-তুকারি করে কথা বলতেন। রাজনীতিকে একটা জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়া এটা উনি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category