• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন

হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ফরিদপুরের মধুখালী উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী পদে লিখিত ও মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা জানান, তথ্য সংগ্রহকারী পদে মোট ৬৭২ জন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা একযোগে নেওয়া হচ্ছে। পরীক্ষায় মেধার ভিত্তিতে ৯০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

তিনি আরও জানান, এর আগে গত ২৮ জুলাই সুপারভাইজার পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ৬৪ জন প্রার্থী কাগজপত্র জমা দেন। পরীক্ষার ফলাফলে ৮ জন সুপারভাইজার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং একজনকে অতিরিক্ত (ওয়েটিং) সুপারভাইজার হিসেবে রাখা হয়েছে।

আজকের পরীক্ষা পরিচালনার জন্য মোট ১১টি বোর্ড গঠন করা হয়েছে। প্রতিটি বোর্ডে তিনজন করে পরীক্ষক দায়িত্ব পালন করছেন। আগামী ৭ আগস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

পরীক্ষা চলাকালে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বিভিন্ন পরীক্ষা বোর্ড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “পরীক্ষা সম্পূর্ণ নিয়মনীতি মেনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বিশেষ সুযোগের অবকাশ নেই। শুধুমাত্র মেধার ভিত্তিতেই উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category