• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

বিরাট কোহলিকে টপকে এক নম্বরে শাহরুখ

অনলাইন ডেস্ক / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছেন। ক্রল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫-এ তার ব্র্যান্ড মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার। এর মাধ্যমে তিনি ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে তালিকার শীর্ষস্থান দখল করেছেন।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে শাহরুখের ব্র্যান্ড মূল্য ছিল ১৪ কোটি ৫৭ লাখ ডলার, যা এক বছরের ব্যবধানে প্রায় ২২ শতাংশ বেড়েছে। আর ২০২৩ সালে তার ব্র্যান্ড মূল্য ছিল ১২ কোটি ৭ লাখ ডলার। অর্থাৎ, মাত্র দুই বছরে তার ব্র্যান্ড মূল্য বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। ২০২৪ সালের প্রতিবেদনে শাহরুখ তৃতীয় স্থানে থাকলেও ২০২৫ সালে তিনি এক লাফে শীর্ষে উঠে এসেছেন। বর্তমানে ভারতের শীর্ষ ২৫ তারকার সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত এক বছরে শাহরুখ বিভিন্ন নতুন প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার এবং ক্যান্ডেরে। পাশাপাশি হুন্দাই, এলজি, মিন্ত্রা এবং এয়ারবিএনবি-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের অংশীদারিত্বও অব্যাহত রয়েছে। ফলে অটোমোবাইল, প্রযুক্তি, ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতে তার উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে।

অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড জগতেও শাহরুখের এই সাফল্য তার জনপ্রিয়তার নতুন প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে তিনি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কিং’ নিয়ে ব্যস্ত। এই সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার একমাত্র মেয়ে সুহানা খানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category