• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

পর্যটন খাতে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন এসপি মোঃ নাইমুল হক

Reporter Name / ১৫৮ Time View
Update : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

পর্যটন খাতের বিশেষ অবদানের জন্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন টুরিস্ট পুলিশ এসপি মোঃ নাইমুল হক

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে হোটেল-মোটেল-রিসোর্ট এবং রেস্টুরেন্ট সমূহে  নিরাপত্তা এবং পর্যটকদের স্বার্থসংশ্লিষ্ট  বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি  এবং সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ কর্তৃক নেপালের কাঠমুন্ডুর হোটেল থামেল পার্কে আয়োজিত নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি অ্যাওয়ার্ড-২০২৪ এ এক্সিলেন্স পারফরম্যান্স ইন ট্যুরিজম এওয়ার্ড লাভ করেছেন বাংলাদেশ টুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম।

জনাব মোঃ নাইমুল হক পিপিএম টুরিস্ট পুলিশ সুপার ঢাকা রিজিয়ন বাংলাদেশ টুরিস্ট পুলিশের যোগদান করার পর থেকেই ট্যুরিজমের বিভিন্ন খাত নিয়ে বিশেষ করে নিরাপত্তা বিষয়ক বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেন।
তার ভিতরে রয়েছে প্রতিটি হোটেল-মেটেল- রিসোর্টে এবং রেস্টুরেন্টে  টুরিস্ট পুলিশের তথ্য সেবা নম্বর সম্মলিত বিভিন্ন কাটআউট, ব্যানার এবং  টেবিল টপার ইত্যাদ বিতরণ করেন যাতে করে বিভিন্ন দেশি-বিদেশি পর্যটক উক্ত স্থান  সমূহ রাত্রি যাপনে বা অবস্থানকালে কোন ধরনের সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে টুরিস্ট পুলিশের সহায়তা পাচ্ছে।
তিনি বিভিন্ন হোটেল-মোটেল-রিসোর্টে টেরোরিজম অ্যাটাক নিয়ে “টেরোরিজম ইন ট্যুরিজম” শীর্ষক বিভিন্ন মতবিনিময় সভা-সেমিনার আয়োজন করে চলেছেন। বিভিন্ন হোটেল যেন টেরোরিস্ট আক্রমণের শিকার না হয় সেই লক্ষ্যে তিনি হোটেলের বিভিন্ন নিরাপত্তা কর্মীসহ বিভিন্ন হোটেল কর্মীকে সচেতন এবং প্রশিক্ষণ প্রদান করে চলেছেন। তার এ সমস্ত  কর্মকাণ্ড বাংলাদেশে ট্যুরিজম সহায়ক পরিবেশ সৃষ্টি করেছে এবং বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়িয়েছে। তার এ সমস্ত পদক্ষেপ ব্যাপক আলোচিত হয়েছে এবং তিনি যথেষ্ট প্রশংসনীয় হয়েছেন। এ প্রশংসনের কাজের স্বীকৃতি স্বরূপ নেপাল-বাংলাদেশ  ফ্রেন্ডশিপ সোসাইটি
মোঃ নাইমুল হক পিপিএম কে নেপাল- বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি এওয়ার্ড -২০২৪ এ ভূষিত করেছে।

গত জুন মাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি কর্মব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। উপস্থিত থাকতে না পারলেও  তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে একটি ক্রেস্ট অ্যাওয়ার্ড এবং নেপালের সংস্কৃতি-ট্যুরিজম এবং সিভিল এভিয়েশন বিষয়ক মন্ত্রী মিস্টার হিট বাহাদুর তামাং স্বাক্ষরিত সার্টিফিকেট প্রদান করা হয়। বাংলাদেশের প্রতিনিধি সেই অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট তার পক্ষে গ্রহণ করেন।

উল্লেখ্য জনাব মোঃ নাইমুল হক পিপিএম রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকাকালীন সময়ে প্রশংসনীয় কাজ করায় তাকে প্রেসিডেন্ট পুলিশ মেডেল(পিপিএম)-২০২১ এবং বরিশাল জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায়  আইজিপি পদক-২০২০ পদকে ভূষিত করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category