• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহ উপলক্ষে মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / ৭৫ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহ উপলক্ষে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে মালদ্বীপের রাজধানী মালেতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক সাংবাদিক মোঃ আল আমিনের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিনেন মদিনার জামাত মালদ্বীপ শাখার উপদেষ্টা মোঃ ফারুক মিয়া।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, নাতে রাসুল (সা.) ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ধর্মীয় ও আধ্যাত্মিক জীবন, ইসলামের প্রচার-প্রসারে তাঁর অবদান এবং মানবতার কল্যাণে তাঁর শিক্ষা ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার শুভাকাঙ্ক্ষী মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা ইসরাফিল হোসেন।

এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করের হাফেজ মোঃ রিফাতুল ইসলাম।
মাহফিলে মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ বলেন, প্রবাসের মাটিতে ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এ ধরনের ধর্মীয় ও আত্মশুদ্ধিমূলক আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category