• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

মালদ্বীপে প্রবাসী সাংগঠনিক দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করলেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাংগঠনিক সফর এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা শুনতে মালদ্বীপে দুই দিনের সফরে এসে একাধিক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

সফরের শুরুতে তিনি বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বৃহত্তর মালে ও মাফুশী দ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলাদা মতবিনিময় সভায় অংশ নেন।

সভাগুলোতে প্রবাসীরা তাদের কর্মক্ষেত্র, দৈনন্দিন জীবন, বিভিন্ন সুযোগ-সুবিধা ও নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে মালদ্বীপ থেকে সহজ ও নিরাপদে দেশে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা এবং মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা স্থাপনের দাবি জানান তারা।

প্রবাসীদের বক্তব্য শুনে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অধ্যাপক মুজিবুর রহমান।
দুই দিনের সাংগঠনিক সফরের প্রথম দিন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত দশটায় রাজধানী মালের সি বিল্ডিংয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের পক্ষথেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এবং (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টায় সাংগঠনিক দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সভাপতি ডা. এইচ এম সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাত হোসেনের পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দকারী ড. মোবারক হোসেন।

এ সময় বাংলাদেশ ফোরাম মালদ্বীপে কেন্দ্রীয় নেতা মাওলানা আঃ সবুর মোঃ কামরুল ইসলাম মোঃ দিদারুল আলম ভুঁইয়া মোঃ মিজানুর রহমান ভুইয়া,মোঃ মাসহুদুল ইসলাম, হাফেজ তানজিল, ইসমাইল হোসেন বান্না হাফেজ জাহিদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক মুজিবুর রহমান ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০২৪ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর হিসেবেও দায়িত্ব পালন করেছেন,বর্তমানে তিনি নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করতেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category