• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

কুমিল্লা, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি / ৫০ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের জন্য আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, পরিচালিত এসব অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই ডি.এম.এ মজিদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত মো. মামুন, ৪২, পিতা মো. শাহ আলম, মাধবপুর এলাকার বাসিন্দাকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, এএসআই মো. নাছির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত মো. হক আলী রাসেল, ৪২, পিতা মৃত আলী আজম, ডগ্রাপাড়া এলাকার বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া এসআই মো. শামীম হোসেন, এসআই রুপম কুমার সরকার, এএসআই মোহাম্মদ শরীফুল ইসলাম, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই মো. ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল অভিযান পরিচালনা করে।

এ অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. আবুল কালাম আজাদ, ৩৫, মো. সজিব, ১৯, মো. পলাশ, ৩৪, মো. আবু বকর ছিদ্দিক, ৩৫, মো. আল আমিন, ৩৭, সিয়াম সরকার, ১৯, মো. কাইমুল ইসলাম ফাহিম, ১৯, মো. কাজল মিয়া, ৩৮ এবং মো. সাইফুল ইসলাম, ২৬, কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার নয়জনকে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পরোয়ানাভুক্ত দুই আসামিকেও সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category