• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

কুমিল্লা সদর দক্ষিণে গভীর রাতে মাটি কাটার বিরুদ্ধে অভিযান

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি / ৪৪ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ডাম্প ট্রাক ও একটি এক্সক্যাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। গভীর রাতে পরিচালিত এ অভিযানে কৃষিজমির মাটি কেটে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করার অভিযোগ পাওয়া যায়।

২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার চৌয়ারা ইউনিয়নের পাগলী খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় কৃষিজমি থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্প ট্রাক ও একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে নিয়ে যাচ্ছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা কমছে, অন্যদিকে গভীর গর্তের সৃষ্টি হয়ে পাশের জমিতে ভাঙন ও জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, গভীর করে মাটি কাটার ফলে অনেক কৃষিজমি ধীরে ধীরে জলাশয়ে পরিণত হচ্ছে। এসব জমিতে আগে বোরো ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের চাষ হতো। মাটি কাটার কারণে জমির উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

অভিযোগ রয়েছে, মাটি কাটার সঙ্গে জড়িত চক্রের তৎপরতায় ব্যক্তি মালিকানাধীন জমির পাশাপাশি খাসজমি, খাল ও নদীর পাড়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের দাবি, অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে কৃষিজমি ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটা এবং পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category