কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ব্রাহ্মণপাড়া থানার এসআই মোঃ শামীম হোসেন, এসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই মোঃ নুর-আল আহসান ও এএসআই মোঃ মুছার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, শাহীন মিয়া (৩৫), মিজান ভান্ডারী (৫২), মোঃ আল-আমিন (২২), মোঃ শাকিল (২২), সাকিবুল হাসান (১৯), মোঃ সজীব (১৯), মোঃ তোফাজ্জল (২১), রুমেল খাঁ (৩৬), বাবুল মিয়া (৩৪) এবং মোঃ তুহিন মিয়া প্রকাশ শামীম মিয়া (৩১)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কয়েকজন ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার এবং অন্যরা সিলেটের বিশ্বনাথ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাদক সেবনের অপরাধে গ্রেফতার ১০ জনের বিরুদ্ধে সামারি ট্রায়ালের কার্যক্রম গ্রহণের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।