• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ৪২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিসা আক্তার (১৪) চৌদ্দগ্রাম থানাধীন কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে তারা মাদ্রাসায় না পৌঁছানো এবং বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথকভাবে ২টি নিখোঁজ ডায়েরি করা হয়।

নিখোঁজের বিষয়টি অবগত হওয়ার পর কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। নিখোঁজ দুই কিশোরীর সন্ধান ও উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।

এরপর চৌদ্দগ্রাম মডেল থানার একটি চৌকশ দল এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার একটি চৌকশ দল সমন্বিতভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজ দুই কিশোরীর অবস্থান কক্সবাজার জেলায় শনাক্ত করা হয়।

পরবর্তীতে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে সমুদ্রসৈকত এলাকার গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে নিখোঁজ দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার চলে যায়।

উদ্ধারকৃত দুই কিশোরীকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

*উদ্ধারকৃত দুই কিশোরীর নাম ও ঠিকানা*

১। নাম: মাহিমা ইসলাম মাহি(১২)
পিতা: মহিন উদ্দিন
মাতা: তাছলিমা আক্তার
ঠিকানা : বসন্তপুর, কাশিনগর, চৌদ্দগ্রাম, কুমিল্লা

২।নাম: তানিসা আক্তার (১৪)
পিতা: জাহাঙ্গীর আলম
মাতা: মোসাঃ ছালমা বেগম
ঠিকানা : যুগিরকান্দি, কাশিনগর, চৌদ্দগ্রাম, কুমিল্লা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category