• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ফুলবাড়ী সীমান্তে ৫৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫৫৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব সিরাপের আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ৭০০ টাকা।

শুক্রবার (২ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন রুদ্রানী বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫৫৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৮৩ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।

কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি
০১৭৭৭৪০২৫০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category