• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মদিনার জামাতের শুভাকাঙ্ক্ষী মাওলানা ইসরাফিল হোসেনের মায়ের কুলখানি উপলক্ষে মালদ্বীপে দোয়া মাহফিল

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / ৬৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মদিনার জামাতের শুভাকাঙ্ক্ষী মাওলানা ইসরাফিল হোসেনের মরহুমা মায়ের কুলখানি উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালেতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৯টায় মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে রাজধানী মালেতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ আল আমিনের পরিচালনায় আয়োজিত মাহফিলে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি ও মানুষের জীবনকে কল্যাণময় করার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেন মাওলানা মোঃ নজরুল ইসলাম, হাফেজ রিফাতুল ইসলাম ও মদিনার জামাতের খাদেম মোঃ ইসমাইল হোসেন।

আলোচনা শেষে মাওলানা ইসরাফিল হোসেনের মরহুমা মায়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার উপদেষ্টা মোঃ ফারুক মিয়া। এছাড়া মদিনার জামাতের শুভাকাঙ্ক্ষী মোঃ রমো মিয়া, মোঃ হাফিজ মিয়া, মোঃ মুরশিদ আলম, মোঃ ফারুক হোসেন, মোঃ শাহিন আলমসহ নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি সকলকে মরহুমার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়।
মাহফিলের শেষ পর্যায়ে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার শুভাকাঙ্ক্ষী মাওলানা মোঃ ইসরাফিল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category