• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন

ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ পিস ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

কুমিল্লক জেলা প্রতিনিধি / ৪১ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এসব ঘটনায় মাদকসহ একজন, চুরি মামলায় একজন এবং সিআর পরোয়ানাভুক্ত একজনসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ৩ অক্টোবর অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী এলাকায় সীমান্তের মেইন পিলার ২০৫৮/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রেললাইনের পূর্ব পাশে মল্লিকারদিঘী থেকে আশাবাড়ি সড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর এলাকার মৃত নবীর হোসেনের ছেলে।

অন্যদিকে, ৪ অক্টোবর ভোর ৫টা ২৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মাহতাব হোসাইন সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নারায়ণপুর থেকে রামচন্দ্রপুর-বাল্লাকগামী পাকা সড়কের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির ফেলে যাওয়া ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই দিনে বিশেষ অভিযান চালিয়ে চুরি মামলার পলাতক আসামি মো. পারভেজ প্রকাশ মিঠু (২০)কে গ্রেফতার করে পুলিশ। তিনি ব্রাহ্মণপাড়া থানার মামলা নম্বর ১৫, তারিখ ৯ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারার মামলার তদন্তে পলাতক ছিলেন। পারভেজ ব্রাহ্মণপাড়া উপজেলার মনোহরপুর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

এ ছাড়া এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি তাজুল ইসলাম (৪৬)কে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতার তিন আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category