কুমিল্লার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ মোহন মিয়া।
তিনি ইসলামপুর (গারুচোঁ) এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে সামাজিকভাবে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে তিনি ওয়ার্ডবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
মোঃ মোহন মিয়া বলেন, একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় দায়িত্ব হলো সাধারণ মানুষের পাশে থাকা এবং সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এলাকার মানুষের জন্য কাজ করা। নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, এলাকাবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। তাই ৯নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে তিনি আন্তরিকভাবে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
এ বিষয়ে তারই ছোট ভাই মালদ্বীপ প্রবাসী মোঃ ইকবাল হোসেন সাগর বলেন আমার বড় ভাই(মোঃ মোহন মিয়া মেম্বার প্রার্থী ৯নং ওয়ার্ড, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন
ঠিকানা: ইসলামপুর (গারুচোঁ), ভারেল্লা) দীর্ঘদিন ধরে ছাত্র কল্যাণ পরিষদ সহ বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে সংযুক্ত হয়ে মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কাজ করে আসছে তিনি আশা প্রকাশ করে বলেন আমার বড় ভাইকে যদি এলাকাবাসী জনগণের খেদমত করার সুযোগ দেয় তাহলে জনগণের দেওয়া আমানত যথাযথ ভাবে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।