• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা, ১০ অক্টোবর থেকে জোরদার নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক / ৩৭ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে কুমিল্লায় প্রস্তুতিমূলক ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলার ১৮টি উপজেলাসহ বিভিন্ন এলাকায় মোট ৮৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বুধবার (৭ অক্টোবর) সকালে শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী বাড়িতে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল। সভা সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ সরকার। এ সময় জেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি মন্দির ও পূজামণ্ডপের সমস্যা চিহ্নিত করা হবে। পরে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ সময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তারা।

পূজামণ্ডপ কমিটিগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় এবারও কুমিল্লায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালে কুমিল্লায় ৮১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার মণ্ডপের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬০টি। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ৪২টি মণ্ডপ বেড়েছে।

এদিকে ২০২৬ সালে কুমিল্লা মহানগর এলাকায় ১৩১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছর কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৬৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল।

দুর্গাপূজা উপলক্ষে এবার কুমিল্লায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। আগামী ১০ অক্টোবর থেকে পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

এ ছাড়া ১০ অক্টোবর থেকে প্রতিটি পূজামণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করবেন।
আগামী ১৬ অক্টোবর থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে জেলার বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি। উৎসবকে ঘিরে কুমিল্লার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category