• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ইপিজেডের বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্যোগে উপহার

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / ৩৭ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শুক্রবার সন্ধ্যায় নগরীর ইপিজেড থানাধীন এলিট হলে বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ কালে বলেছেন, সবাই মিলে বাংলাদেশ,সবার আগে বাংলাদেশ। তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ‌নিরাপত্তায় বিএনপি সরকার সব সময় ঐক্যবদ্ধ এবং নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে। আমরা সার্বজনীনতা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ ।

তিনি তার নির্বাচনী এলাকায় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় আহ্বান জানিয়েছেন। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও বিএনপি সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেল।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোঃ মিয়া ভোলা, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য নূরুজ্জামান কন্ট্রা: ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দিন মাহমুদ খলিল, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, বিএনপি নেতা মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, নগর পূজা উদযাপন পরিষদের লায়ন শংকর সেন গুপ্ত, নগর প্রচার সম্পাদক ও ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্রী উত্তম কুমার শীল, বিএনপি নেতা মোঃ নওশাদ হোসেন, যুবদলের আহ্বায়ক হোসনী মোবারক রিয়াদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিএনপি যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁতীদল কৃষকদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীদের উপর ছিলেন।

উপহার সামগ্রীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সামগ্রী সহ শাড়ি – লুঙ্গি ইত্যাদি। এতে প্রায় ৯ শত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন। প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী, পূজা চলাকালীন সময়ে দেশের বাইরে থাকবেন বিদায় সবাই কে আগাম শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category