• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মালদ্বীপে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / ৩৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ এবং নাছির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে মালদ্বীপে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখা।

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মালদ্বীপের রাজধানী মালের একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ মাসুম মুন্নার সভাপতিত্বে সদস্য সচিব মোঃ নুরুন্নবী মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দলের যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেন আলম ও মোঃ ইসরাফির হোসেন।

সমাবেশে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগ এবং নাছির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এসব ঘটনার প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category