• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হোমনার কথিত শীর্ষ সন্ত্রাসী মাহবুব কাঞ্চন গ্রেপ্তার!

কুমিল্লক জেলা প্রতিনিধি / ৪৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লার হোমনার কথিত কাঞ্চন বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী মাহবুব কাঞ্চনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) ভোরে হোমনা থানা পুলিশের একটি ইউনিট দূর্গাপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে,মাহবুব আসলাম ওরফে মাহবুব কাঞ্চনকে ঘিরে বিভিন্ন এলাকায় একটি অপরাধী চক্র সক্রিয় রয়েছে। এ চক্রের সদস্যদের বিরুদ্ধে মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড, অপহরণ, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাধারন জনগন তাদের নিকট জিম্মি। এ চক্রের বিরুদ্ধে মামলা বা মুখ খুলতে সাহস পায় না । পুলিশ এ পর্যন্ত মাদক, অস্ত্র সহ চক্রের কয়েক জনকে গ্রেফতার করেছে। তারা সবাই কাঞ্চন গ্রুপের সদস্য বলে জানাগেছে।

এ দিকে মাহবুব কাঞ্চন স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে গ্রামে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করছেন । তবে তার অনুসারী কিছু ব্যক্তি তার নাম ভাঙ্গীয়ে চাঁদাবাজি সন্ত্রাসীসহ বিভিন্ন অপকর্ম অব্যহত রেখেছে। এবং প্রবাসিদের নিকট থেকে চাঁদা আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে মাহবুব কাঞ্চনের গ্রেপ্তারের খবরে তার মুক্তির দাবীতে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাদের প্রত্যাশা, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান,মাহবুব কাঞ্চনের বিরুদ্ধে হোমনা থানা সহ বিভিন্ন থানায় ১২/১৫ টি মামলা রয়েছে। তার একটি বাহিনী রয়েছে তারা তার নাম ব্যবহার করে অপহরণ, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা অপরাধের সাথে জড়িত থাকার জনশ্রুতি আছে।

শনিবার (১০ অক্টোবর) ভোরে ঘারমোড়া ও আছাদপুর এলাকার দুইটি ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হযেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category