• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

দোয়া ও মোনাজাতের মাধ্যমে মালদ্বীপে ফ্রেন্ডশিপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / ৪৮ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভারত মহাসাগরের বুকে প্রাকৃতিক সৌন্দর্য, নীল সমুদ্র আর সবুজের সমারোহে ঘেরা দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। পর্যটননির্ভর এই দেশটিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটকের আগমন ঘটে। পাশাপাশি জীবিকা ও কর্মসংস্থানের তাগিদে বসবাস করছেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। তাঁদের চাহিদাকে কেন্দ্র করে দেশটিতে গড়ে উঠেছে বিভিন্ন বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান, হোটেল ও রেস্তোরাঁ।

মালদ্বীপে বেড়াতে আসা বাংলাদেশি পর্যটক এবং প্রবাসীদের কাছে দেশীয় খাবারের স্বাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজধানী মালে শহরে যাত্রা শুরু করেছে ফ্রেন্ডশিপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।

গতকাল রাত ১০টায় রাজধানী মালের এলসিয়ন বেকারির সংলগ্ন এলাকায় ফিতা কাটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের পরিচিত মুখ আঃ মান্নান ও মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় প্রতিষ্ঠানটি বাংলাদেশি খাবারের ঐতিহ্য ও বাঙালির আতিথেয়তা প্রবাসের মাটিতে তুলে ধরার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও পরিচালকদের পক্ষ থেকে প্রবাসী ব্যবসায়ী আঃ মান্নান ও মোঃ জহিরুল ইসলাম বলেন, “বাংলাদেশ থেকে মালদ্বীপে আসা পর্যটক এবং এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশীয় খাবারের স্বাদ ও ঐতিহ্য ধরে রাখতেই আমার বন্ধুর এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে চাই।”

মদিনার জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ আল আমীনের সঞ্চালনায় উদ্বোধনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ থেকে আগত মদিনার জামাতের উজ্জ্বল নক্ষত্র আলহাজ্ব হযরত মাওলানা মহসিন কবির ইউসুফী পীর সাহেব।আমন্ত্রিত ওলামা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ নজরুল ইসলাম মাওলানা ইসরাফিল হোসেন হাফেজ রিফাতুল ইসলাম মদিনার জামাতের খাদেম মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর সিকদার সহ মালদ্বীপে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়। এর মধ্য দিয়ে ফ্রেন্ডশিপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রতিষ্ঠানের পরিচালক আঃ মান্নান ও মোঃ জহিরুল ইসলাম।
প্রবাসের মাটিতে বাংলা খাবারের স্বাদ, দেশীয় সংস্কৃতি ও বাঙালির আন্তরিক আতিথেয়তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা নিয়ে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category