• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি

পার্শা বিনতে শরীফ, যবিপ্রবি প্রতিনিধি / ৪৩ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ দীর্ঘ ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন৭ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে ১৫ ও ১৬ অক্টোবর এবং ২২ ও ২৩ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে টানা নয় দিনের ছুটি ভোগ করবেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

দীর্ঘ এ ছুটিতে শিক্ষার্থীরা পরিবার-পরিজনের সঙ্গে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি অবকাশ যাপনের সুযোগ পাবেন। অন্যদিকে, ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে।

উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category