• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার

কুমিল্লক জেলা প্রতিনিধি / ২৩ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ বছর ও ১০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসানকে চান্দিনা গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) চান্দিনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ চারটি ওয়ারেন্ট এবং একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী মো: হাসান (৩০) ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে চান্দিনা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৫ বছর ও ১০ বছর সশ্রম কারাদণ্ডের পৃথক সাজা পরোয়ানাসহ চারটি ওয়ারেন্ট রয়েছে।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category