• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ
গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপি পেলে ব্রিফ করবে সরকার ইউপি নির্বাচনে সেনা মোতায়েন নয়, পরিস্থিতি জটিল হলে সিদ্ধান্ত পরিবর্তন: ইসি মাছউদ জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের, চুক্তি সই ‘ককরোচ জনতা পার্টি’ দমনে ‘লাল হিট জনতা পার্টি’ প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন যেভাবে করবেন এসএসসিতে দুই বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ সৌদি আরবে নজরুলের শিরশ্ছেদ, কী ঘটেছিল জানাল পরিবার জ্বালানি অবকাঠামোয় হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে ছাই করা হবে: ইরান সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের

রাজশাহীতে ডিবির অভিযানে ৭,৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, ট্রাকচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৮ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীর দুর্গাপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শামীম রেজা নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

রাজশাহী জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ জানতে পারেন, দুর্গাপুর থানার গোপালপাড়া গ্রামে আকরাম স্বর্ণকারের বসতবাড়ি-সংলগ্ন পুরাতন পানহাটের সামনে পাকা সড়কে একটি ট্রাকসহ দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। রাত ১টা ৫ মিনিটে অভিযুক্ত ট্রাকচালক শামীম রেজাকে আটক করা হয়। এ সময় তাঁর সহযোগী হিসেবে উল্লেখ করা মো. জনি আলী কৌশলে পালিয়ে যান।

পুলিশ জানায়, বিধি অনুযায়ী শামীম রেজার দেহ ও তাঁর ব্যবহৃত ট্রাক তল্লাশি করে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার শামীম রেজা ও পলাতক মো. জনি আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা ট্রাকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category