• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সিডিএফএ মেয়র অ-১৩ একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন রামপুর একাডেমি: আমরা আর ব্রাজিল – আর্জেন্টিনার পতাকা উড়াতে চাই না তরুণদের উদ্যোগে আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে ‘চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ’ সংগঠনের আত্মপ্রকাশ সাহসিকতা ও মানবিকতায় বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলীয় সাংবাদিক জর্ডানে গির্জায় সন্দেহভাজনদের গুলিতে নিহত ৭ আল-আকসার খতিবকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত এনসিপির নতুন কমিটি: রাশেদ চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সামরিক আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ইরাকের কুর্দিস্তানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক / ২৫ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে স্থানীয় সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যে জরিমানা দিতে হয়, তা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সুবিধা পেতে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট রেসিডেন্সি দপ্তরে যোগাযোগ করতে হবে।

বুধবার (২১ অক্টোবর) কুর্দিস্তান অঞ্চল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে বিদেশি নাগরিকদের ভিসা ও রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে আরোপিত বিলম্ব জরিমানা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, যারা বৈধ ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন, কিন্তু কোনো কারণে ভিসার মেয়াদ বাড়াতে পারেননি বা ভিসাকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি, তারা এ সুবিধা পাবেন। একইভাবে যেসব বিদেশি নাগরিকের রেসিডেন্সি পারমিটের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তারাও নির্ধারিত শর্তে জরিমানা কমানোর সুযোগ পাবেন।

কুর্দিস্তান অঞ্চল সরকারের আদেশ নম্বর ৩২৫৫৭ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের ২০১১ সালের নির্দেশনা নম্বর ১-এ নির্ধারিত মোট বিলম্ব জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। অর্থাৎ, জরিমানার পরিমাণ কমবে ৭৫ শতাংশ।

এ সুবিধা নিতে আগ্রহীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে কুর্দিস্তান অঞ্চলের যেকোনো একটি রেসিডেন্সি দপ্তরে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করলে এ ছাড়ের আওতায় জরিমানা পরিশোধের সুযোগ পাওয়া যাবে।

কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের জন্য এ সিদ্ধান্ত ভিসা ও রেসিডেন্সি-সংক্রান্ত বকেয়া জরিমানার আর্থিক চাপ কমাতে সহায়ক হতে পারে। তাই সংশ্লিষ্ট প্রবাসীদের নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category