• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ
সৌদি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু ৩১ অক্টোবর ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, যা চালু করতে যাচ্ছে মেটা ১০০ ডলার নিয়ে ঢাকা ছাড়া রনি আজ আন্তর্জাতিক গোয়েন্দা জগতের প্রভাবশালী মুখ কানাডায় জ্বালানির দাম বৃদ্ধি, ব্যয়ের চাপে সাধারণ মানুষ ফ্রান্সে মিরাজ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত অতিরিক্ত ডিআইজির বাসায় মাসে ২২ ডিজে পার্টি, অংশ ‍নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সৈকতে গোসল করতে নেমে ৩ পর্যটকের মৃত্যু দেবিদ্বারে বিএনপির নেতা-কর্মীদের যৌথ দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ‘বিভাজন কাটিয়ে ঐক্যের বার্তা’ কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

সৌদি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু

অনলাইন ডেস্ক / ১৮ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশটির বিভিন্ন রুটে আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে বুধবার (২১ অক্টোবর) থেকে দাম্মামগামী ফ্লাইট চালু করা হয়েছে।

এ ছাড়া আগামী ২৫ অক্টোবর (রোববার) থেকে চালু হচ্ছে বিমানের রিয়াদগামী ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বুধবার থেকেই দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হবে।

এ ছাড়া ঢাকা-রিয়াদ রুটে আগামী ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে একটি ফ্লাইট ছেড়ে যাবে। তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর রিয়াদের পরবর্তী ফ্লাইটের বিষয়ে জানানো হবে।

এদিকে জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর দু’টি এবং ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ দিয়ে স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং এই সময়সূচি অপরিবর্তিত থাকবে।

উল্লিখিত রুটগুলোয় ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। এ ক্ষেত্রে টিকিট ক্রয়, বুকিং ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয় কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category