• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সিডিএফএ মেয়র অ-১৩ একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন রামপুর একাডেমি: আমরা আর ব্রাজিল – আর্জেন্টিনার পতাকা উড়াতে চাই না তরুণদের উদ্যোগে আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে ‘চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ’ সংগঠনের আত্মপ্রকাশ সাহসিকতা ও মানবিকতায় বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলীয় সাংবাদিক জর্ডানে গির্জায় সন্দেহভাজনদের গুলিতে নিহত ৭ আল-আকসার খতিবকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত এনসিপির নতুন কমিটি: রাশেদ চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সামরিক আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

অনলাইন ডেস্ক / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে জানায়, নিহত দুজনের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক। নিহতের সংখ্যা হালনাগাদ করে নতুন করে এ তথ্য জানানো হয়। এর আগে একজন নিহতের খবর জানিয়েছিল জিএসিএ।

জিএসিএ আরও জানায়, আহত আটজনের মধ্যে একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। কয়েকটি হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানায়, বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কাজ চলছে। একই সঙ্গে দেশটির বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা বজায় রাখার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানায় জিএসিএ।

ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বৃদ্ধির মধ্যে এ হামলার ঘটনা ঘটল। সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার কারণে রিয়াদ তাদের প্রধান বিমানবন্দর বন্ধ রাখতে এবং বড় একটি বিনিয়োগ সম্মেলন পিছিয়ে দিতে বাধ্য হয়।

এ মাসে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলায় মোট ২২ জন নিহত হয়েছেন বলে সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে হিসাব করেছে এএফপি। এর আগে গত ১১ অক্টোবরেও কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category