• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ
সাহসিকতা ও মানবিকতায় বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলীয় সাংবাদিক জর্ডানে গির্জায় সন্দেহভাজনদের গুলিতে নিহত ৭ আল-আকসার খতিবকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত এনসিপির নতুন কমিটি: রাশেদ চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সামরিক আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত

জাপানে যাত্রীবাহী বিমানের ভেতর সাপ, অতঃপর…

অনলাইন ডেস্ক / ২০ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

জাপানের ফুকুওকা বিমানবন্দরের একটি বিমানের ভেতরে সাপ পাওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়েছে। বিমানটির এক মেকানিক সাপটি দেখতে পান।

মঙ্গলবার (২০ অক্টোবর) জাপান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার (জেএসি) জানান, সোমবার ফুকুওকা বিমানবন্দরে দুপুর ১টার দিকে বিমানটির কার্পেটের নিচে প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা সাপটি দেখতে পান এক মেকানিক। তবে এটি বিষধর নয়। প্রায় ২৪ ঘণ্টা পর একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ সাপটিকে উদ্ধার করেন।

বিমানটি সোমবার শিমানে প্রিফেকচারের ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় এসেছিল। ওই দিন দুপুরে ফুকুওকা থেকে কাগোশিমা প্রিফেকচারের উদ্দেশে ফ্লাইটটির যাত্রা করার কথা ছিল। কিন্তু এ সময় সাপটি দেখতে পাওয়ার পর ফ্লাইট বাতিল করা হয়।

বিমানটির ভেতর সাপটি কীভাবে ঢুকল, তা এখনো জানা যায়নি। এয়ারলাইনটি জানিয়েছে, এ ধরনের ঘটনা তাদের অভিজ্ঞতায় এটাই প্রথম।

ধারণা করা হচ্ছে, বন্য পরিবেশ থেকে সাপটি বিমানের ভেতরে ঢুকেছিল। তবে কীভাবে এটি ভেতরে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছে জাপানের বিমান সংস্থা জাপান এয়ার কমিউটার। সংস্থাটি জানিয়েছে, তাদের কোনো বিমানের যাত্রীদের বসার জায়গায় সাপ পাওয়ার ঘটনা এবারই প্রথম।

এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে হাওয়াইগামী একটি ফ্লাইটে ভুল করে সাপ নিয়ে উঠেছিলেন এক ব্যক্তি।

২০২২ সালেও কেবিনের ভেতরে সাপ দেখতে পাওয়ায় এয়ারএশিয়ার একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছিল। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category