• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ
সাহসিকতা ও মানবিকতায় বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলীয় সাংবাদিক জর্ডানে গির্জায় সন্দেহভাজনদের গুলিতে নিহত ৭ আল-আকসার খতিবকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত এনসিপির নতুন কমিটি: রাশেদ চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সামরিক আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত

কমলনগরে নিষিদ্ধ সময় “মা ইলিশ” পরিবহনের অভিযোগে ০৩ জেলেসহ চারজন আটক

নিজস্ব প্রতিবেদক / ২৫ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুর জেলার কমলনগরের প্রাণকেন্দ্র পাটোয়ারীর হাট এলাকা শুক্রবার ২৩ই অক্টোবর সকালে নিষিদ্ধ সময়ে মেঘনা নদীর “মা ইলিশ” পরিবহনের অভিযোগে জেলে সহ চারজন কে আটক করেছে উপজেলা প্রশাসন।

আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ নোমান, মোঃ ইসমাইল, মোঃ ফরহাদ ও অটোরিক্সা চালক আব্দুল মালেক। সবাই পাটোয়ারীর ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে জেলে সহ চারজনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন পরিচালিত আদালতে উপস্থিত করা হয়। এসময় আদালত জেলে প্রতিজনকে ১৩দিন করে কারাদণ্ড দেয় এবং অটোরিক্সা চালক আব্দুল মালেকের ০১ হাজার টাকা জরিমানা করেন।

“মা ইলিশ” সুরক্ষায় এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কমলনগর উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category