• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ
সিডিএফএ মেয়র অ-১৩ একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন রামপুর একাডেমি: আমরা আর ব্রাজিল – আর্জেন্টিনার পতাকা উড়াতে চাই না তরুণদের উদ্যোগে আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে ‘চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ’ সংগঠনের আত্মপ্রকাশ সাহসিকতা ও মানবিকতায় বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলীয় সাংবাদিক জর্ডানে গির্জায় সন্দেহভাজনদের গুলিতে নিহত ৭ আল-আকসার খতিবকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত এনসিপির নতুন কমিটি: রাশেদ চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সামরিক আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সাহসিকতা ও মানবিকতায় বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলীয় সাংবাদিক

অনলাইন ডেস্ক / ২৮ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ার এক টেলিভিশন সাংবাদিক বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে এক চালককে উদ্ধার করেছেন। ক্রমেই বাড়তে থাকা পানিতে সাঁতরে গিয়ে ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে আনতে সহায়তা করেন তিনি।

শুক্রবার ঘটনাটিকে ‘ভয়ংকর’ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন ওই সাংবাদিক।

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসির সাংবাদিক উইল মারে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ব্রিসবেনে বন্যার সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় তিনি একটি গাড়িকে পানিতে ডুবে যেতে দেখেন।

পরে স্থানীয় বাসিন্দা ড্যানিয়েল হ্যালির সঙ্গে পানিতে ঝাঁপ দেন মারে। তারা গাড়িটির ওপর উঠে দরজা খুলে ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করেন।

শুক্রবার এবিসির ‘ব্রেকফাস্ট’ টেলিভিশন অনুষ্ঠানে মারে বলেন, ‘ঘটনাটি সত্যিই ভয়ংকর ছিল।’

তিনি আরও বলেন, ‘সৌভাগ্যবশত, আজ সকালে ভালো ঘুমের পর এবং হয়তো গত রাতে কয়েক গ্লাস রেড ওয়াইন পান করার পর এখন বেশ ভালো বোধ করছি।’

এদিকে, স্থানীয় বাসিন্দারা ওই সাংবাদিকের একটি নতুন ডাকনাম দিয়েছেন বলে জানান হ্যালি।

তিনি বলেন, ‘ম্যাড ডগ মারে… এখানকার মানুষ এখন তাকে এই নতুন নামেই ডাকছেন।’ সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category