• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী ইমাম ও আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের হামলা, আহত ২ ফিলিস্তিনে বড় ধরনের সামরিক অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ওসির সঙ্গে বাদানুবাদের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা পাকিস্তানের ১০৪ কোম্পানির প্রতিবেদনে স্বচ্ছতার ঘাটতি শুধু পণ্য নয়, এবার প্রযুক্তি ও শিল্পজ্ঞান রপ্তানি করতে চায় চীন ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে ১৩ জনের মৃত্যু চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি ৫৭ বেঞ্চ গঠন, ছুটি শেষে আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৫

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি / ২০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি একজন, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত দুজন, পুলিশ আইনের ৩৪ ধারায় আটক আটজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত চারজন রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় পুলিশের কয়েকটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে এসআই মো. ইসমাইল হোসেন, এসআই রবিউল ইসলাম, এসআই আজিজুল ইসলাম ও এএসআই সঞ্জয় কুমার প্রামাণিকসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি মো. সুমন (৩০), জিআর পরোয়ানাভুক্ত রাসেল তালুকদার (২৭) এবং সিআর পরোয়ানাভুক্ত রুপালী আক্তার রয়েছেন। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আটজনকে আটক করা হয়। মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত চারজন হলেন মো. রোমান (২৬), মো. মেহেদী হাসান (২৯), সাগর মিয়া (৪০) ও মো. মাসুম (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চয় করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট পৃথক মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের শনিবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category