• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ
লালপুরে বিএনপিতে ফিরতে চান ৪০০ নেতাকর্মী, নীতিনির্ধারকদের অনুমতি চাইলেন ৭ নেতা সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে লটারি পদ্ধতি হতে পারে কার্যকর উদ্যোগ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি তাসমানিয়ায় ফুটবল কোচের বিরুদ্ধে তিনটি ধর্ষণের অভিযোগ, ক্লাব সভাপতির পদত্যাগ মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর… কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী ইমাম ও আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান, বিয়ারসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ আটক ৫

কুমিল্লক জেলা প্রতিনিধি / ২৩ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় বিয়ার উদ্ধার, দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার এবং মাদক সেবনের অভিযোগে তিনজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে। ২৩ ও ২৪ অক্টোবর পরিচালিত এসব অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার বা আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. তারেক আজিজ ও এএসআই মো. নুর-আল-আহসান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তেতাভূমি বাঁশতলী এলাকায় অভিযান চালান। এ সময় পারভীন আক্তার মিশু (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বসতঘরের সামনে থেকে ছয়টি ভারতীয় বিয়ারের ক্যান ও তিনটি কাচের বিয়ারের বোতল উদ্ধার করা হয়।

একই দিন ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে মো. মাসুদ প্রকাশ মাছুম (৩৮) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। তাঁর বিরুদ্ধে একটি সাজা ও একটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাসুদের বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন সময়ে মামলা রয়েছে।

এদিকে, ২৪ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. জালাল উদ্দিন ও এসআই আল-আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন মো. হাবিব (৩৫), রাহুল দত্ত (২৭) ও জান্নাতুল নাঈম (২৬)। তাঁদের সবার বাড়ি উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া ইউনিয়নের নন্দীপাড়া এলাকায়। পুলিশ জানায়, তাঁদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category