• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

“শোক সংবাদ ” কর্ণফুলী জুলধা ইউপি চেয়ারম্যান নুরুল হক স্ট্রোক জনিত রোগে ইন্তেকাল

চট্টগ্রাম প্রতিনিধি:- / ১৩৭ Time View
Update : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

উপজেলাপ্রতিনিধি:১২জুলাই (চট্টগ্রাম) দক্ষিণ চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী মুহাম্মদ নুরুল হক স্ট্রোক জনিত রোগে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৭৫ বছর। শুক্রবার (১২ জুলাই) সাড়ে ৫ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

চমেকের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জুলধা ইউপির স্থায়ী বাসিন্দা ,চেয়ারম্যানের ভাগিনা জাহেদুল আলম সুমন। এদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেকও সত্যতা নিশ্চিত করেন। জানা গেছে, শুক্রবার বিকেলে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করলে আত্মীয় স্বজনরা তাঁকে প্রথমে কর্ণফুলীর সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান। সাউথ হাসপাতালের চিকিৎসকরা তাঁকে দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে চেয়ারম্যানকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবরে পুরো কর্ণফুলী ও জুলধা ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর তিনি জুলধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন। পরে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথগ্রহণ করেন। শপথের ২ বছর ৫ মাস ২ দিনের মাথায় তাঁর আকস্মিক মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category