• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রেমিট্যান্সে কুমিল্লা তৃতীয়: তিন মাসে এলো ৪ হাজার ৩শ’ কোটি টাকা

অনলাইন ডেস্ক / / / ১০৮ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) দেশে ৬৫৪ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। এ অর্থের মধ্যে শুধু কুমিল্লা জেলায় এসেছে ৩৬ কোটি ২৫ লাখ ডলার। টাকার হিসেবে যার পরিমান প্রায় ৪ হাজার ৩শ’ ১৩ কোটি ৭৫ লাখ টাকা। দেশে রেমিট্যান্স আসার দিক থেকে কুমিল্লা জেলা তৃতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জেলাভিত্তিক প্রবাসী আয়ের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসে দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও নোয়াখালী জেলার অবস্থান। জুলাই–সেপ্টেম্বরে ঢাকা জেলায় ২১৩ কোটি ৮৭ লাখ ডলার, চট্টগ্রাম জেলায় ৫৩ কোটি ৮৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এ ছাড়া কুমিল্লায় ৩৬ কোটি ২৫ লাখ, সিলেটে ৩১ কোটি ১৩ লাখ ও নোয়াখালী জেলায় ১৯ কোটি ৪৬ লাখ ডলার প্রবাসী আয় এসেছে একই সময়ে। সব মিলিয়ে জুলাই–সেপ্টেম্বরে মোট প্রবাসী আয়ের ৫৪ দশমিক ২০ শতাংশই এসেছে এই পাঁচ জেলায়।

এতে দেখা গেছে, দেশের আটটি বিভাগের মধ্যে বরাবরের মতো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় প্রবাসী আয়ের প্রবাহ সবচেয়ে বেশি। আর রংপুর ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা বিভাগে, প্রায় ৪৭ শতাংশ। এরপর রয়েছে চট্টগ্রাম (২৮ শতাংশ), সিলেট (৯ শতাংশ), খুলনা (৫ শতাংশ), রাজশাহী (৪ শতাংশ) ও বরিশাল (৩ শতাংশ) বিভাগ। আর সবচেয়ে কম প্রবাসী আয় আসা দুই বিভাগ হলো (২ শতাংশ করে) রংপুর ও ময়মনসিংহ।

অন্যদিকে গত বছরের জুলাই–সেপ্টেম্বর ত্রৈমাসিকের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৩ দশমিক ৩২ শতাংশ।

তথ্য অনুযায়ী, গত জুলাই মাসের পর থেকে প্রতি মাসেই প্রবাসী আয় বেড়েছে। জুলাইয়ে ১৯১ কোটি ৩৮ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল, যা বেড়ে আগস্টে ২২২ কোটি ৪২ লাখ ও সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার হয়েছে। তবে সর্বশেষ অক্টোবর মাসে সামান্য কমে তা ২৩৯ কোটি ডলার হয়েছে। তবে অক্টোবরে কোন জেলায় কত প্রবাসী আয় এসেছে, সে তথ্য বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি।

আয়ে শীর্ষ দেশ
গত জুলাই–সেপ্টেম্বরে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে ১০৩ কোটি ২১ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র (৯২ কোটি ৩ লাখ ডলার) ও সৌদি আরব (৮৫ কোটি ৮৮ লাখ ডলার)। প্রবাসী আয় আসার দিক থেকে শীর্ষ দশে থাকা অপর দেশগুলো হলো মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

সর্বশেষ জুলাই–সেপ্টেম্বর মাসে প্রবাসীরা বিদেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠিয়েছেন ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে গত তিন মাসে ১২৬ কোটি ৩৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ট্রাস্ট ব্যাংক (৬২ কোটি ৫ লাখ ডলার) ও অগ্রণী ব্যাংক (৪৭ কোটি ২৮ লাখ ডলার)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category