• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রিয়াদে যেন এক টুকরো বাংলাদেশ

অনলাইন ডেস্ক / / / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সৌদি আরবের রিয়াদের আল-সুওয়াইদি পার্কে এখন যেন প্রবাসীদের মিলন মেলা বসেছে। এই আল- সুওয়াদি পার্ক হয়ে উঠেছে লাল-সবুজের এক টুকরো বাংলাদেশ। পার্কে বাংলাদেশ উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঘুরে দেখা যায়, সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রবাসী বাংলাদেশি এখানে আসছেন। দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে বসেছে মেলা। সেই মেলায় বিক্রি হচ্ছে দেশীয় পণ্য।

মেলায় চোখে পড়লো একটি স্টল। যার নাম বিলাই। সেখানে বিক্রি হচ্ছে লুঙ্গি-গামছা।   স্টলের মালিক আবু রায়হান বাংলানিউজকে জানালেন, মেলায় প্রচুর বাংলাদেশি আসায় বিক্রিও ভালো হচ্ছে।  বাংলাদেশ ফ্লাওয়ার নামে একটি দোকানে দেখা গেল ফুল বিক্রি করতে। দোকানের মালিক সুলতান হাসান জানালেন তার ফুলের বেচাকেনাও বেশ জমেছে।

মেলায় জামদানির পসরা সাজিয়ে বসেছেন এন এস বুটিক হাউসের কর্ণধার নাজমা সাত্তার। তিনি দীর্ঘদিন ধরে রিয়াদেই থাকেন। এখানে এত বাংলাদেশি দেখে ভালো লাগছে বলে জানান তিনি। প্রিমিয়াম সুইটসের ক্রিয়েটিভ এক্সকিউটিভ (প্রমোশন) হুজাইফা মাসরুর বলেন, মেলায় মিষ্টির প্রদর্শনী ও বিক্রি চলছে। মিষ্টির প্রতি বাঙালির ভালোবাসা চিরন্তন।

রসগোল্লাসহ নানা ধরনের মিষ্টি থাকায় দোকানে ব্যাপক সাড়াও মিলেছে বলে জানান তিনি। মেলায় কেউ হাতে মেহেদী দিচ্ছেন। কেউ ঘুরে ঘুরে পছন্দের পিঠা, ঝালমুড়ি, ফুচকাসহ দেশীয় খাবারের স্বাদ নিচ্ছেন। বাংলাদেশ উৎসবে আসা ফারুক হোসেন বলেন, এখানে এসে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন  বাংলাদেশেই এসেছি।

সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ উৎসব’। সৌদি আরবের ভিশন-২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category